সবার জন্য এরাবিক ভোকাবুলারি [ফোর কালার]

ডিজিটাল ডাউনলোড সম্পর্কে

লিংক থেকে শর্ট পিডিএফ দেখে নিন- https://drive.google.com/file/d/1RyQ5C8iNtiLSTbMCTaUq4n2BNNaU8sL_/view?usp=sharing

আলহামদুলিল্লাহ। আরবি কুরআন ও হাদিসের ভাষা, আবার কোটি মানুষের দৈনন্দিন জীবনের ভাষাও। কিন্তু আরবি শিখতে গিয়ে আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় শব্দভান্ডারের ঘাটতি। ব্যাকরণ জানা থাকলেও শব্দ না জানলে বাক্য তৈরি হয় না, কথাও এগোয় না।

অনেকে শব্দের লম্বা তালিকা মুখস্থ করেন, কিন্তু কিছুদিন পর তা ভুলে যান। কারণ বিচ্ছিন্ন শব্দ মস্তিষ্কে বেশিদিন থাকে না। শব্দ তখনই মনে থাকে, যখন আমরা তাকে একটি পরিচিত পরিবেশে, একটি গল্পে বা একটি বাস্তব প্রসঙ্গে দেখি।

এই চিন্তা থেকেই বইটি সাজানো হয়েছে। প্রতিটি পাঠ একটি পরিচিত জায়গা বা বিষয়কে কেন্দ্র করে। প্রথমে শব্দ-মানচিত্রে পাঠের দশটি মূল শব্দ, তারপর সেই শব্দগুলো দিয়ে লেখা একটি মৌলিক আরবি নস, এরপর সহজ বাংলা অনুবাদ। শেষে শব্দার্থের ছক এবং দৈনন্দিন কথায় ব্যবহৃত কিছু তা'বীর বা বাক্যাংশ।

বইটি তিনটি স্তরে বিভক্ত: সহজ, মধ্যম ও কঠিন। নতুন শিক্ষার্থী প্রথম স্তর থেকে শুরু করবেন, আর যাঁদের কিছুটা ভিত্তি আছে তাঁরা নিজের প্রয়োজনমতো যেকোনো পাঠ বেছে নিতে পারেন। মাদরাসা, স্কুল-কলেজ, প্রবাসী ভাই-বোন কিংবা ঘরে বসে আরবি শিখতে আগ্রহী সবার জন্যই বইটি উপকারী হবে, ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের সবাইকে তাঁর কিতাবের ভাষা বোঝার তাওফিক দান করুন। বইটির কোনো ভুল চোখে পড়লে আমাদের জানালে কৃতজ্ঞ থাকব।

২০০.০০৳