শিক্ষক সহায়িকা। রিহলাতুল আরাবিয়্যাহ সিরিজ। [১০৬৮ পৃষ্ঠা]
![শিক্ষক সহায়িকা। রিহলাতুল আরাবিয়্যাহ সিরিজ। [১০৬৮ পৃষ্ঠা] - Digital Download Featured Media](https://cdn.klasio.com/1002908/28114/conversions/শিক্ষক-সহায়িকা।-রিহলাতুল-আরাবিয়্যাহ-সিরিজ।-[১০৬৮-পৃষ্ঠা]-featured.png)
ডিজিটাল ডাউনলোড সম্পর্কে
লিংক থেকে নমুনা কপি দেখে নিন- https://drive.google.com/file/d/1hLBCpWIArF2QcTfv1dbifIzePBFEBUaa/view?usp=sharing
আলহামদুলিল্লাহ। “রিহলাতুল আরাবিয়্যাহ — আরবি ভাষা শেখার জার্নি” দশটি বইয়ের একটি ধারাবাহিক পাঠ্যক্রম। প্রথম বই শুরু হয় আরবি হরফ চেনা থেকে, আর দশম বইয়ে শিক্ষার্থী কুরআন-হাদিসের ভাষা, বালাগাত ও সাহিত্য বুঝে নিজে লিখতে ও বলতে শেখে। এই শিক্ষক সহায়িকা সেই দশ বছরের যাত্রায় শিক্ষকের সঙ্গী।
সহায়িকাটি এমনভাবে লেখা হয়েছে যেন মাদরাসা-স্কুলের অভিজ্ঞ শিক্ষক, নতুন শিক্ষক, এমনকি সন্তানকে বাড়িতে পড়াতে চান এমন অভিভাবকও প্রতিটি পাঠ ধাপে ধাপে পড়াতে পারেন। প্রতিটি পাঠের জন্য রয়েছে লক্ষ্য, মূল ধারণার সহজ ব্যাখ্যা, বোর্ডে লেখার উদাহরণ, ধাপে ধাপে পাঠদান-পরিকল্পনা, শিক্ষক কীভাবে কথা বলবেন তার নমুনা, শব্দভান্ডার, অনুশীলনী পরিচালনার নির্দেশনা, সাধারণ ভুল ও তার সংশোধন এবং শ্রেণি-কার্যক্রম।
