ফান্নুল খিতাবাহ - আরবিতে বক্তৃতা ও খুৎবা

ডিজিটাল ডাউনলোড সম্পর্কে
লিংক থেকে শর্ট পিডিএফ দেখে নিন- https://drive.google.com/file/d/1y1VVARtcTbciy6qtxn9Cmi2p0PNrX9be/view?usp=sharing
সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে শিখিয়েছেন ভাব প্রকাশের কৌশল—خَلَقَ الْإِنسَانَ عَلَّمَهُ الْبَيَانَ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ বক্তা ও খতিব, আমাদের প্রিয় নবী মুহাম্মাদ ﷺ-এর ওপর, যাঁকে দেওয়া হয়েছিল جَوَامِعُ الْكَلِمِ—অল্প কথায় অনেক অর্থ প্রকাশের অনন্য ক্ষমতা।
আরবি ভাষা শেখার চূড়ান্ত লক্ষ্যগুলোর একটি হলো সাবলীলভাবে কথা বলতে পারা। আর কথা বলার সবচেয়ে পরিপূর্ণ ও প্রভাবশালী রূপ হলো খিতাবাহ বা বক্তৃতা। মাদরাসার বার্ষিক অনুষ্ঠান, আরবি ক্লাবের সাপ্তাহিক মজলিস, জুমার মিম্বার, বিবাহের মজলিস কিংবা বিদেশি অতিথিকে স্বাগত জানানো—সব জায়গায় একজন শিক্ষার্থীকে আরবিতে দাঁড়িয়ে কিছু বলতে হয়। কিন্তু অধিকাংশ শিক্ষার্থী জানে না কীভাবে শুরু করতে হয়, কীভাবে বক্তব্য সাজাতে হয় এবং কীভাবে সুন্দরভাবে শেষ করতে হয়।
এই অভাব পূরণের জন্যই «ফান্নুল খিতাবাহ» বইটি লেখা হয়েছে। এখানে একজন শিক্ষার্থী এক মলাটে পাবে—বক্তৃতার তাত্ত্বিক পরিচিতি, গঠন ও প্রস্তুতির কৌশল, ভূমিকা-মূল অংশ-উপসংহারের শত শত প্রস্তুত বাক্য, জুমা-ঈদ-বিবাহের খুতবার কাঠামো, বিশটি পূর্ণাঙ্গ নমুনা বক্তৃতা (অনুবাদ ও শব্দার্থসহ), অনুশীলনের ছক, আত্মমূল্যায়নের তালিকা এবং বক্তৃতায় ব্যবহারযোগ্য কবিতা ও প্রবাদ।
বইটি বিশেষভাবে মাদরাসার উচ্চ শ্রেণির শিক্ষার্থী, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়সহ আরব বিশ্বের বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী, নবীন খতিব ও ইমাম এবং আরবি ভাষাপ্রেমী সবার কথা মাথায় রেখে প্রস্তুত করা হয়েছে।
আল্লাহ তাআলা এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, একে শিক্ষার্থীদের জন্য উপকারী বানান এবং আমাদের জবানকে সত্য ও কল্যাণের পথে ব্যবহার করার তাওফিক দিন। আমিন।
