আরবি সংখ্যার পূর্ণাঙ্গ নিয়ম [২২৮ পৃষ্ঠা - A4সাইজ]
![আরবি সংখ্যার পূর্ণাঙ্গ নিয়ম [২২৮ পৃষ্ঠা - A4সাইজ] - Digital Download Featured Media](https://cdn.klasio.com/1002908/28204/conversions/আরবি-সংখ্যার-পূর্ণাঙ্গ-নিয়ম-featured.png)
ডিজিটাল ডাউনলোড সম্পর্কে
লিংক থেকে নমুনা দেখে নিন- https://drive.google.com/file/d/1e1GcGj2Hd35Mq0PrnrUrw5YP8H0CGQmZ/view?usp=sharing
সব প্রশংসা আল্লাহর, যিনি সব কিছু গুনে গুনে হিসাব করে রেখেছেন—وَأَحْصَى كُلَّ شَيْءٍ عَدَدًا। দরুদ ও সালাম শেষ নবী মুহাম্মাদ ﷺ-এর ওপর, তাঁর পরিবার ও সাহাবিদের ওপর।
আরবি ব্যাকরণের যে অধ্যায়টি শিক্ষার্থীদের সবচেয়ে বেশি গুলিয়ে দেয়, তা হলো সংখ্যা ও গণিত বস্তুর নিয়ম—الْعَدَدُ وَالْمَعْدُودُ। বাংলায় আমরা বলি “তিনটি কলম”, “তিনটি খাতা”—সংখ্যা একই থাকে। কিন্তু আরবিতে কলম পুংলিঙ্গ বলে বলতে হয় ثَلَاثَةُ أَقْلَامٍ, আর খাতা স্ত্রীলিঙ্গ বলে ثَلَاثُ كُرَّاسَاتٍ! তিন থেকে দশ পর্যন্ত সংখ্যা মা‘দূদের উল্টো লিঙ্গে আসে; এগারো-বারোতে আবার মিলে যায়; তেরো থেকে উনিশে প্রথম অংশ উল্টো, দ্বিতীয় অংশ মিল; বিশ-ত্রিশে লিঙ্গের ঝামেলাই নেই; একশো-হাজারে আবার মা‘দূদের রূপ বদলে যায়। এর সঙ্গে আছে মা‘দূদ কখনো বহুবচন, কখনো একবচন; কখনো মাজরুর, কখনো মানসুব। তারপর তারিখ, সাল, সময়, দাম—বাস্তব জীবনে এসব পড়তে গিয়ে অনেক অভিজ্ঞ শিক্ষার্থীও থমকে যান।
এই বইটি সেই জট খোলার জন্য। এখানে আরবি সংখ্যার প্রতিটি নিয়ম ধাপে ধাপে, ছবি, রঙিন চিহ্ন, সারণি, সমীকরণ ও শত শত উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। প্রতিটি উদাহরণে সংখ্যাটি কমলা রঙে আর মা‘দূদ (যা গোনা হচ্ছে) সবুজাভ রঙে চিহ্নিত, যাতে এক নজরে দুটির সম্পর্ক বোঝা যায়। প্রতিটি অধ্যায়ের শেষে আছে সারকথা ও কয়েক ধরনের অনুশীলনী; সব উত্তর বইয়ের শেষে দেওয়া আছে।
বইটির উদ্দেশ্য একটাই: এক বইয়ে সব। মৌলিক সংখ্যা ১ থেকে কোটি পর্যন্ত, ক্রমবাচক সংখ্যা, ভগ্নাংশ ও শতাংশ, كَمْ ও بِضْعٌ, সংখ্যার ই‘রাব ও নির্দিষ্টকরণ, ঘড়ির সময়, হিজরি ও খ্রিষ্টীয় তারিখ, সাল ও শতাব্দী, টাকা-পয়সা ও দাম, ফোন নম্বর, ওজন-মাপ-তাপমাত্রা, কুরআন-হাদিসে সংখ্যার ব্যবহার এবং সবচেয়ে বেশি হওয়া ভুলগুলোর তালিকা—সবই এক মলাটে। শেষে আছে ১ থেকে ১০০ পর্যন্ত প্রতিটি সংখ্যার পূর্ণ রূপ (পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ মা‘দূদসহ), ক্রমবাচক সংখ্যার সারণি এবং বহুল ব্যবহৃত বিশেষ্যের লিঙ্গ ও বহুবচনের তালিকা।
কুরআনুল কারিমের সব আয়াত মূল আরবি পাঠ (তানযিল) থেকে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে ছাপা হয়েছে। পরিশিষ্টের সংখ্যা-সারণিগুলোও হাতে টাইপ করা নয়—নিয়ম অনুযায়ী প্রোগ্রাম দিয়ে তৈরি ও যাচাই করা, যাতে হরকত ও রূপে ভুল না থাকে।
বইটি মাদরাসার শিক্ষার্থী, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আরবি শিক্ষার্থী, আরবি শিক্ষক, অনুবাদক এবং আরবি ভাষায় কথা বলতে ও লিখতে আগ্রহী সবার জন্য। আল্লাহ এ প্রচেষ্টা কবুল করুন। কোনো ভুল চোখে পড়লে জানালে কৃতজ্ঞ থাকব।
