আরবি শব্দ পরিবার [ফোর কালার] [২৬১ পৃষ্ঠা]
![আরবি শব্দ পরিবার [ফোর কালার] [২৬১ পৃষ্ঠা] - Digital Download Featured Media](https://cdn.klasio.com/1002908/27851/conversions/আরবি-শব্দ-পরিবার-featured.jpg)
ডিজিটাল ডাউনলোড সম্পর্কে
লিংক থেকে শর্ট পিডিএফ দেখুন- https://drive.google.com/file/d/1GgtGPKFwlUqmbTBEckTblLFa2TwAyaTS/view?usp=sharing
আরবি ভাষার সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর শব্দ-পরিবার। অধিকাংশ আরবি শব্দ তিন অক্ষরের একটি মূলধাতু থেকে জন্ম নেয়। মূলধাতুটি যেন একটি গাছের শিকড়; আর বিভিন্ন ওজন বা ছাঁচে ফেলে সেই শিকড় থেকে ডালপালার মতো ছড়িয়ে পড়ে অসংখ্য শব্দ। যেমন ك ت ب (লেখা) থেকে كِتَابٌ (বই), كَاتِبٌ (লেখক), مَكْتَبٌ (অফিস), مَكْتَبَةٌ (লাইব্রেরি), مَكْتُوبٌ (চিঠি) — সবগুলোর মধ্যেই "লেখা"-র অর্থ লুকিয়ে আছে।
যে শিক্ষার্থী এই রহস্যটি ধরতে পারে, তার কাছে আরবি শব্দভান্ডার আর আলাদা আলাদা হাজারো শব্দের বোঝা নয়; বরং কিছু চেনা শিকড় আর কিছু চেনা ছাঁচের খেলা। একটি নতুন শব্দ দেখলেই সে অনুমান করতে পারে — এটি কোন মূলধাতু থেকে এসেছে, কোন ছাঁচে গঠিত হয়েছে এবং এর অর্থ মোটামুটি কী হতে পারে।
এই বইয়ে আধুনিক প্রমিত আরবি (Modern Standard Arabic) ও কুরআন-হাদিসে বহুল ব্যবহৃত ১০০টি মূলধাতু বাছাই করা হয়েছে। প্রতিটি মূলধাতু থেকে গঠিত গুরুত্বপূর্ণ শব্দগুলো হারাকাতসহ, বাংলা অর্থ, সরফের পরিভাষা ও ওজন (মীযান) সহ সাজানো হয়েছে। সব মিলিয়ে ১২০০-এরও বেশি শব্দ এক মলাটে।
বইটির আরেকটি বৈশিষ্ট্য — শব্দ গঠনের সাথে জড়িত সরফশাস্ত্রের সকল প্রয়োজনীয় পরিভাষা প্রথম অধ্যায়েই সহজ বাংলায় ব্যাখ্যা করা হয়েছে, এবং প্রতিটি পরিভাষার উদাহরণ বইয়ের ভেতরের শব্দ থেকেই দেখানো হয়েছে। ফলে শিক্ষার্থীকে আলাদা সরফের বই খুঁজতে হবে না; এক বইয়েই সব পাবে।
আল্লাহ তা‘আলা এই ক্ষুদ্র প্রয়াসটি কবুল করুন এবং আরবি ভাষার শিক্ষার্থীদের জন্য উপকারী করুন। আমীন।
