আরব বিশ্ববিদ্যালয়ের পথে - একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি-গাইড

ডিজিটাল ডাউনলোড সম্পর্কে

লিংক থেকে শর্ট পিডিএফ দেখে নিন- https://drive.google.com/file/d/1UDaZuvBtgCxpJFgFZ2SAl_luQXvVT63V/view?usp=sharing

বাংলাদেশের হাজারো মাদরাসা-শিক্ষার্থীর বুকে একটি স্বপ্ন লালিত হয়—একদিন মদিনা মুনাওয়ারার আলো-ঝলমলে ক্যাম্পাসে বসে কুরআন-হাদিস পড়বে, কিংবা কায়রোর হাজার বছরের পুরোনো আল-আজহারের বারান্দায় বসে শাইখদের হালকায় হাজির হবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝে একটি সেতু আছে—প্রস্তুতি।

আমরা বহু মেধাবী শিক্ষার্থীকে দেখেছি, যারা দাওরা বা কামিল শেষ করেছে, অনেক কিতাব পড়েছে, অথচ সাক্ষাৎকারের টেবিলে বসে সহজ একটি প্রশ্ন—لِمَاذَا تُرِيدُ الدِّرَاسَةَ فِي هَذِهِ الْجَامِعَةِ؟—এর উত্তর গুছিয়ে দিতে পারেনি। কেউ কাগজপত্রের সত্যায়নে ভুল করে পুরো একটি বছর হারিয়েছে, কেউ অনলাইন আবেদনে ভুল তথ্য দিয়ে বাদ পড়েছে। আবার অনেকে জানেই না কোন বিশ্ববিদ্যালয়ে কীভাবে আবেদন করতে হয়।

এই বইটি সেই শূন্যতা পূরণের চেষ্টা। আত-তারীকু ইলাল জামি‘আতিল ‘আরাবিয়্যাহ (আরব বিশ্ববিদ্যালয়ের পথে) একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি-গাইড, যেখানে একজন শিক্ষার্থী এক মলাটে পাবে:

·         আরব বিশ্বের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর পরিচিতি, অনুষদ, বৃত্তি-সুবিধা ও আবেদনের পথ

·         কাগজপত্র প্রস্তুত, অনুবাদ ও সত্যায়নের ধাপে ধাপে নির্দেশনা

·         ভর্তি পরীক্ষার জন্য নাহু, সরফ, ইমলা, পঠন-বোধ, শব্দভান্ডার ও লিখনের সংক্ষিপ্ত কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুতি

·         আকিদা, ফিকহ, হাদিস, সিরাত ও তাজবিদের মৌলিক প্রশ্নোত্তর—আরবিতে

·         সাক্ষাৎকারের আদব, ১২০টিরও বেশি সম্ভাব্য প্রশ্ন ও আদর্শ উত্তর, পূর্ণাঙ্গ নমুনা সাক্ষাৎকার

·         উত্তরমালাসহ মডেল টেস্ট, ৯০ দিনের প্রস্তুতি-পরিকল্পনা ও ভর্তির পরের জীবনের দিকনির্দেশনা

বইয়ের প্রতিটি আরবি বাক্য পূর্ণ হরকতসহ দেওয়া হয়েছে, যাতে শুদ্ধ উচ্চারণে অনুশীলন করা যায়। প্রতিটি আরবি অংশের সাথে বাংলা অর্থ রয়েছে। অধ্যায়ের শেষে অনুশীলনী আছে এবং সব অনুশীলনীর উত্তর পরিশিষ্টে দেওয়া হয়েছে।

২১০.০০৳