আমপারার ভাষাতাত্ত্বিক পাঠ [৪৩৪ পৃষ্ঠা। ফোর কালার]

ডিজিটাল ডাউনলোড সম্পর্কে

লিংক থেকে শর্ট পিডিএফ দেখে নিন- https://drive.google.com/file/d/10uIQh5v00lEPywNhHWO3q9gh7ODfkm6Z/view?usp=sharing

আমপারা—কুরআনের ত্রিশতম পারা—আমাদের সবচেয়ে পরিচিত অংশ। শৈশবে মক্তবে প্রথম যে সূরাগুলো মুখস্থ করি, প্রতিদিনের নামাজে যে সূরাগুলো বারবার পড়ি, সেগুলোর প্রায় সবই এই পারায়। অথচ আশ্চর্যের বিষয়, যে সূরাগুলো আমরা সবচেয়ে বেশি পড়ি, সেগুলোর শব্দ ও বাক্যগঠনই আমরা সবচেয়ে কম বুঝি। عَمَّ يَتَسَاءَلُونَ-এর عَمَّ শব্দটি কীভাবে গঠিত? إِذَا الشَّمْسُ كُوِّرَتْ-এ الشَّمْسُ কেন পেশযুক্ত? لَتَرَوُنَّ-এ ওয়াওয়ের ওপর কেন পেশ? এই প্রশ্নগুলোর উত্তর জানলে তিলাওয়াত আর কেবল উচ্চারণ থাকে না—হয়ে ওঠে বোঝাপড়া।

আমপারার ভাষাতাত্ত্বিক পাঠ বইটি এ প্রয়োজন থেকেই লেখা। এতে সূরা নাবা থেকে সূরা নাস পর্যন্ত ৩৭টি সূরার ৫৬৪টি আয়াতের প্রতিটি শব্দকে চারটি দিক থেকে বিশ্লেষণ করা হয়েছে: শব্দার্থ, মূলধাতু, সরফ (শব্দের গঠন: সিগাহ, বাব, মাসদার, জিনস, ওযন ইত্যাদি) এবং ই‘রাব (বাক্যে শব্দটির ব্যাকরণিক অবস্থান)। প্রতিটি আয়াতের সাথে আছে সহজ বাংলা অনুবাদ, আর প্রয়োজনীয় স্থানে বাংলায় “তারকীবের সারকথা”—যাতে আরবি ই‘রাবের পরিভাষা না জানা পাঠকও বাক্যের গঠন বুঝতে পারেন।

ই‘রাব লেখা হয়েছে আরবিতে, প্রসিদ্ধ ই‘রাব-গ্রন্থসমূহের ভাষা ও পদ্ধতিতে—যাতে মাদরাসার শিক্ষার্থীরা পরীক্ষায় ও পাঠদানে সরাসরি তা ব্যবহার করতে পারেন। আর যাঁরা সবে শুরু করছেন, তাঁদের জন্য বইয়ের প্রথম অংশে রাখা হয়েছে “ই‘রাবের প্রবেশিকা”: শব্দের প্রকার থেকে শুরু করে ই‘রাবের চিহ্ন, জুমলার প্রকার, সরফের বাব-সিগাহ এবং ই‘রাব লেখার আরবি বাক্যাংশগুলোর বাংলা ব্যাখ্যা। এই অংশ পড়ে নিলে পরের প্রতিটি টেবিল সহজে বোঝা যাবে।

প্রতি সূরার শুরুতে সূরা-পরিচিতি, ব্যাকরণের লক্ষণীয় দিক ও একটি রঙিন তারকীব-চিত্র; শেষে অনুশীলনী, যার উত্তর দেওয়া আছে পরিশিষ্টে। বইয়ের শেষে মূলধাতুভিত্তিক শব্দকোষ ও ই‘রাব-পরিভাষাকোষ রয়েছে, যাতে শিক্ষার্থী একই বইয়ে সব পেয়ে যান।

ই‘রাবের কিছু স্থানে একাধিক মত রয়েছে। আমরা প্রধান মতটি আগে লিখেছি এবং গুরুত্বপূর্ণ বিকল্প মত أو বা ويجوز দিয়ে উল্লেখ করেছি। মানুষের কাজে ভুল থাকা স্বাভাবিক; কোনো ভুল চোখে পড়লে আমাদের জানালে পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে, ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা এই প্রচেষ্টাকে কবুল করুন, আমাদের কুরআন বোঝার ও সে অনুযায়ী জীবন গড়ার তাওফিক দিন। আমিন।

৩৫০.০০৳