আনাশীদুল আতফাল - শিশুদের আরবি ছড়া ও নাশীদ [ফোর কালার]

ডিজিটাল ডাউনলোড সম্পর্কে

লিংক থেকে শর্ট পিডিএফ দেখে নিন- https://drive.google.com/file/d/1vheNJDRtWxtuPyAgD-XU4jRuqeGfLE3T/view?usp=sharing

সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি মানুষকে ভাষা শিখিয়েছেন। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মাদ ﷺ-এর ওপর, যাঁর ভাষা আরবি এবং যাঁর ওপর আরবি ভাষায় কুরআন নাজিল হয়েছে।

শিশুরা ছড়া ও সুর ভালোবাসে। ছন্দ-মিল থাকা দু-চার লাইন তারা খেলতে খেলতে মুখস্থ করে ফেলে, আর সেই লাইনগুলো সারাজীবন মনে থাকে। এই স্বভাবকে কাজে লাগিয়ে শিশুদের মুখে আরবি ভাষা, ঈমানের কথা ও সুন্দর আদব তুলে দেওয়ার জন্যই আনাশীদুল আতফাল।

এই বইয়ের ২৪টি নাশীদ মৌলিকভাবে রচিত। ভাষা রাখা হয়েছে সহজ, বাক্য ছোট এবং প্রতিটি পঙ্‌ক্তিতে অন্ত্যমিল। যেখানে কোনো আয়াত বা হাদিসের ভাব নেওয়া হয়েছে, সেখানে মূল পাঠ ও সূত্র ‘শিক্ষা’ অংশে দেওয়া আছে, যাতে শিশু নাশীদের সাথে সাথে মূল আয়াত বা হাদিসটিও শিখে নেয়।

প্রতিটি নাশীদের সাথে আছে পূর্ণ হারাকাত, বাংলা উচ্চারণ, সহজ অনুবাদ, শব্দার্থ, শিক্ষণীয় বিষয় ও একটি মজার অনুশীলনী। বাংলা উচ্চারণ কেবল সহায়ক; সঠিক উচ্চারণের জন্য শিক্ষক বা অভিভাবকের কাছে শুনে শেখাই উত্তম।

বইটির ছবিগুলোতে প্রাণীর ছবি সচেতনভাবে পরিহার করা হয়েছে। নাশীদগুলো বাদ্যযন্ত্র ছাড়া সুন্দর সুরে পড়ার উপযোগী করে লেখা।

আল্লাহ তাআলা এই ক্ষুদ্র প্রয়াস কবুল করুন এবং আমাদের সন্তানদের কুরআনের ভাষার প্রেমিক বানিয়ে দিন। আমিন।

১৫০.০০৳